Sylhet Today 24 PRINT

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৭

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দাওরায়ে হাদিস ডিগ্রি ইসলামি শিক্ষা ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমান মর্যাদা পাবে। দাওরায়ে হাদিস বিষয়ে পরীক্ষা গ্রহণকারী দেশের কওমি বোর্ডগুলোর ঐক্যমতের ভিত্তিতে সনদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

১৭ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হবেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর সভাপতি আল্লামা শাহ আহমদ শফি আর কো চেয়ারম্যান হবেন বেফাকের সিনিয়র সহ-সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.