Sylhet Today 24 PRINT

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের রেপ্লিকা প্রধানমন্ত্রীর হাতে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৭

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে আগামী ডিসেম্বরে সেই স্যাটেলাইটের একটি রেপ্লিকা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর রেপ্লিকাটি হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়, বর্তমান কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা সম্ভব হবে।

স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে ইতিমধ্যে রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় কেনা হয়েছে এই স্লট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.