Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের জন্য শিথিল হল ভারতে চিকিৎসা ভিসার নিয়ম

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৭

বাংলাদেশি ট্যুরিস্ট ও নারীদের ভিসার পর এবার চিকিৎসা ভিসার নিয়মও শিথিল করলো ভারত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেওয়া ঘোষণা অনুযায়ী নতুন এ সুবিধা দেয়া হলো।

সোমবার (১৭ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে প‍াঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকেরা চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে যে কোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকদের রোগনির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

চিকিৎসা ভিসার ক্ষেত্রে অন্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলশান, ঢাকা এবং ঢাকার বাইরের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে www.ivacbd.com ঠিকানায়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.