Sylhet Today 24 PRINT

দুর্যোগগ্রস্থ হাওরাঞ্চলের জন্য আরো ১০ কোটি টাকা বরাদ্দ

সিলেটটুডে টুয়েন্টিফোর ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৭

অকাল বন্যায় দেশের হাওরাঞ্চলের দুর্যোগগ্রস্থ এলাকার জন্য ১০ কোটি টাকার জরুরি বরাদ্দ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

প্রজ্ঞাপনে বলা হয়, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার দুর্যোগগ্রস্থ এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুননির্মানে এ টাকা খরচ করা হবে।

স্থানীয় প্রশাসনের প্রকল্প সহায়তার মাধ্যমে এ বরাদ্দ খরচ করা হবে বলেও সরকারি ওই প্রজ্ঞাপনে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.