Sylhet Today 24 PRINT

হাওরাঞ্চলের দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৭

হাওরাঞ্চলের দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যের মাধ্যমে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

ড. কামাল হোসেন বলেন, "এটা আমাদের একটা জাতীয় সংকট। জাতীয় সংকট মোকাবিলার জন্য প্রয়োজন হয় জাতীয় ঐক্য। এটাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করে, পাল্টাপাল্টি দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করা দরকার। সব তথ্য একত্র করা দরকার। সব ধরনের গঠনমূলক প্রস্তাব সামনে আনা দরকার।

হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা এবং জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের দাবি জানান কামাল হোসেন। এ ছাড়া আগাম বন্যারোধে হাওরগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী ও খাল খননে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.