Sylhet Today 24 PRINT

পয়লা রমজান থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি মাংস ব্যবসায়ীদের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

দাবি না মানলে আসছে পয়লা রমজান থেকে কর্মবিরতি ও ধর্মঘটের হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। নিজেদের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আগামী ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন তারা।

রোববার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এমন হুমকি দেন মাংস ব্যবসায়ীরা।

মাংস ব্যবসায়ীরা রাজধানীতে স্থায়ী পশুর হাট তৈরি ও মানসম্মত একাধিক কসাইখানা তৈরির দাবি জানিয়েছেন। এসব দাবি পূরণ না হলে পয়লা রমজান থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, দেড় বছর ধরে নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করছেন গাবতলী পশুর হাটের ইজারাদাররা। বিদ্যুৎ-পানি-গ্যাস সংযোগ বন্ধ হওয়ায় ট্যানারিগুলোও গরুর চামড়া কেনা কমিয়ে দিয়েছে। পশুর মাংস ব্যবসায়ীদের কাছ থেকে লুটেরারা কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.