Sylhet Today 24 PRINT

আসছে রমজান, টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে

সিলেটটুডে টুয়েন্টিফোর ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

রমজানে বাজার স্থিতিশীল রাখতে আগামী ১৫ মে থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে।

রবিবার (৩০ এপ্রিল) নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভায় এ তথ্য জানান রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া।

তিনি বলেন, “আগামী ২৭ মে থেকে রমজান মাস শুরু হবে। বাজার স্থিতিশীল রাখতে আগামী ১৫ মে থেকে আমরা মার্কেটিং শুরু করবো বলে আশা করছি।

প্রতি বছর রমজান মাস সামনে রেখে বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবেই পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে টিসিবি।

এবারও বিগত বছরের ন্যায় ২ হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করবেন যা সারা দেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে বিপণন করা হবে।

এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.