Sylhet Today 24 PRINT

ভ্যাট আইন ইস্যুতে ব্যবসায়ীদের সাথে অর্থমন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ইস্যুতে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেয়ার পর ব্যবসায়ীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের।

রোববার (৩০ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই ও এনবিআরের বাজেট সভায় এ ঘটনা ঘটে।

সভায় আলোচনার একপর্যায়ে ব্যবসায়ী নেতা আবু মোতালেব বলেন, "ভ্যাট নিয়ে অনেক চাপা ক্ষোভ রয়েছে। সমস্যার সমাধানে এনবিআর ও এফবিসিসিআই কাজ করছে। কিন্তু ফলাফল শূন্য।'

তিনি ঘোষণা দেন, "দাবি মানা না হলে রাজপথে আন্দোলনে নামা হবে।"

এ সময় আবু মোতালেবের বক্তব্য থামিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, "৮ লাখ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ভ্যাট দেয় মাত্র ৩২ হাজার। আর আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কতজন ভ্যাট দেন? খামাখা আন্দোলন করলে আমরা তা দমন করব।"

 

এ সময় অন্য ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানালে সভাস্থলে হট্টগোল শুরু হয়। পরে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ ও সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.