Sylhet Today 24 PRINT

সেহরি ও ইফতারের সময়সূচী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৭

২৮ মে সম্ভাব্য রোজা শুরুর তারিখ ধরে ২০১৭ সালের সেহরি ও ইফতারের সময়সূচী প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শাবানের চাঁদ ২৭ এপ্রিল দেখা যাওয়ায় ১১ মে দিবাগত রাতে বাংলাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত।

চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার রোজাদারদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে।


ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে আর ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.