সিলেটটুডে ডেস্ক | ০২ মে, ২০১৭
জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি প্রধানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।
সোমবার (১ এপ্রিল) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।