Sylhet Today 24 PRINT

কোন বোর্ডে পাসের হার কত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৭

১০ বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৮০. ৩৫ শতাংশ। আর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮. ৬৯ শতাংশ। সব বোর্ডেই এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। দুপুরে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করে।

এ বছর সারা দেশের জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাসের হার ৮০.২৬ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে এক হাজার ৪২৭ জন ছেলে ও এক হাজার ২৩৬ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে । গত বছর সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এসেছিল ২ হাজার ২৬৬। যা গত বছরের তুলনায় ৩৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডের পাসের হার ৮৫.৭৩। এ বোর্ডের জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৪৮১ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩.৯৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।  রাজশাহী বোর্ডে পাস করেছে ৯০.৭০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭.২৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ শিক্ষার্থী।

এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে মোট ৪ হাজার ৪শ ৫০ জন। তাদের মধ্যে ছেলে ২ হাজার ২শ ৯৭ জন এবং মেয়ে ২ হাজার ১শ ৫৩ জন।

যশোর বোর্ডে পাসের হারে ৮০.০৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪৬৯ শিক্ষার্থী।  এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫২৪ ছাত্র এবং ২ হাজার ৯৩৬ ছাত্রী।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩.৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯। কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯.০৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন।

বরিশালে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ, যেখানে গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ-৫ পায় ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী এক হাজার ২৫৫ জন এবং ছাত্র এক হাজার ৩৩ জন।

এদিকে, কারিগরি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৭৮ শিক্ষার্থী। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২০০ শিক্ষার্থী।

এবার এসএসসিতে ছাত্রদের গড় পাসের হার ৭৯.৯৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হারে ৮০. ৭৮ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.