Sylhet Today 24 PRINT

মা দিবসে খালেদা জিয়ার টুইট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০১৭

আন্তর্জাতিক মা দিবসে বিশ্বের সকল মাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ক্ষয়ে যাওয়া সময়ে সকল মাকে ঐক্যবদ্ধভাবে তাদের সন্তানদের কল্যাণ ও তারা যেন সঠিক পথ বেছে নিতে পারে, সেই কাজ করতে হবে।’

আরেক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.