Sylhet Today 24 PRINT

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী আর নেই

সিলেটটুডে ডেস্ক  |  ১৭ মে, ২০১৭

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী (৮৪) আর নেই। বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর পরিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফারুক আহমেদ চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক গভীর শোক প্রকাশ এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ (বুধবার) বাদ আসর ধানমণ্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে ফারুক আহমেদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানেও তাঁর জানাজা হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.