Sylhet Today 24 PRINT

রাজধানীতে সমকামিতার অভিযোগে ২৯ তরুণ আটক

সিলেটটুডে ডেস্ক  |  ১৯ মে, ২০১৭

রাজধানীর কেরানীগঞ্জ থেকে সমকামিতার অভিযোগে ২৯ তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৮ মে) রাত ৩টার দিকে একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

তিনি জানান, স্থানীয় এলাকাবাসী অনেক দিন ধরেই এই তরুণদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। আটক তরুণদের প্রায় সবার বয়স ২০ এর কাছাকাছি এবং কয়েকজন বাদে অধিকাংশই ছাত্র। তাদের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য এবং যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আটক তরুণদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কেরানীগঞ্জ ক্যাম্পে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.