Sylhet Today 24 PRINT

শাহজালালে সোনার বারসহ আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৫

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তির নাম আবদুল জলিল (৪০)। তিনি মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সোনার বারসহ তাঁকে আটক করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.