Sylhet Today 24 PRINT

অগ্রণী ব্যাংকের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ মে, ২০১৭

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "সকাল এবং বিকেল দুই শিফটের পরীক্ষা একইসঙ্গে নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামী ৯ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠিকভাবে জানানো হবে।"

পরীক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় গত শুক্রবার দুই ভাগে এই পরীক্ষার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ভাগের পরীক্ষা শুরুর আগেই একটি পত্রিকার অনলাইন সংস্করণে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে খবর প্রকাশিত হয়। ফেইসবুকেও অনেকে ‘ফাঁস হওয়া প্রশ্নের’ ছবি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এই পরিস্থিতিতে সকালের অংশের পরীক্ষা হয়ে যাওয়ার পর আয়োজক কর্তৃপক্ষ বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় নির্ধারিত দ্বিতীয় অংশের পরীক্ষা স্থগিত করে।

দুই ভাগ মিলিয়ে মোট দুই লাখ ৩ হাজার চাকরিপ্রত্যাশী এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে সকালে ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রায় এক লাখ চাকরি প্রত্যাশী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.