Sylhet Today 24 PRINT

ব্রিটেনের পার্লামেন্ট বিজয়ী রূপা হকের গ্রামের বাড়ি পাবনায় আনন্দের বন্যা

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৫

ব্রিটিশ পার্লামেন্ট বিজয়ী বাংলাদেশী বংশোদ্ভুত ড. রূপা হকের গ্রামের বাড়ি পাবনায়, রূপার বিজয়ের খবরে আনন্দের বন্যা বইছে।

রূপার দাদার বাড়ী পাবনা শহরের মকছেদপুর ও নানার বাড়ী শহরের কুটিবাড়ী।
এ সব এলাকার মানুষ রূপার বিজয়ের খবর শুনে আনন্দে উচ্ছাসিত হয়েছেন। সবার প্রত্যাশা রূপা বাংলাদেশী অভিবাসীদের জন্য কাজ করে যাবেন।

জানা যায়. রূপার পিতা মনছের ও মাতা দুলালী ১৯৭০ সালে ব্রিটেনে যান. সেখানে ১৯৭২ সালে জন্ম হয় রূপার।

লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে লেবার পার্টির প্রক্ষ হয়ে ২২ হাজার দুই ভোটে বিজয়ী হন রূপা হক।

উল্লেখ্য রূপা হক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এর ফুফাতো বোন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.