Sylhet Today 24 PRINT

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ মে, ২০১৭

ফাইল ছবি

রাজধানীর নীলক্ষেতের বইয়ের মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মে) রাত পৌণে আটটার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় পথচারীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

রাত পৌনে ৯টা দিকে আগুন নেভানোর কাজ চলছিল। এ অবস্থায় মার্কেটের ৪/৫টি দোকান থেকে আগুনের কুণ্ডুলী বের হতে দেখেছেন পথচারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.