Sylhet Today 24 PRINT

জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে একটি বাড়ি ঘেরাও

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ মে, ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িটি সাভার পৌরসভার নামা গেণ্ডা এলাকায়। 

শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে গেণ্ডা মহল্লার মোল্লা মার্কেটের পাশে আনোয়ার মোল্লার বাড়িটি ঘেরাও করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম সাংবাদিকদের জানান, জঙ্গি আস্তানা সন্দেহে পৌরসভার নামা গেণ্ডা মহল্লার আনোয়ার মোল্লার বাড়িটি ঘেরাও করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.