Sylhet Today 24 PRINT

অবশেষে সিলেটে হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৭

সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩১ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

একই সাথে এটি কার্যকরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সভায় জানানো হয়।

দীর্ঘদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন সিলেটবাসী। এর আগে মদন মোহন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সিলেটবাসীকে মেডিকেল বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহোদর ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন সংবাদ সম্মেলন করে জানান, স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে সিলেটবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.