Sylhet Today 24 PRINT

তবু তোমরা ভয় পেয়ো না- অনন্ত বিজয়ের লাশ দেখতে গিয়ে জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০১৫

অনন্ত বিজয়ের মাকে স্বান্তনা দিতে বাসায় জাফর ইকবাল, ইয়াসমিন হক ও কেয়া চোধুরী এমপি

বরেণ্য শিক্ষাবিদ, লেখক জাফর ইকবাল অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করে বলেছেন এভাবে কোন দেশ চলতে পারে না।

জাফর ইকবাল অনন্ত বিজয় দাশকে দেখতে ওসমানি মেডিকেল হাসপাতালে মর্গে যান এবং সেখানে কিছু সময় কাটিয়ে উপস্থিত সংবাদকর্মিদের কাছে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি তারুণ্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন- যে কোন নৃশংস মৃত্যু আমাদের প্রথমে ভয় ধরিয়ে দেয়। আমাদের ভয় পেলে চলবে না। এই ভয়কে জয় করতে হবে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন- তবু তোমর ভয় পেয়ো না।

তিনি অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরপর জাফর ইকবাল, ইয়াসমিন হক লাশসহ অনন্ত বিজয় দাশের বাসায় গিয়ে তাঁর মা’কে স্বান্তনা জানান। এ সময় সিলেটের সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী উপস্থিত ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.