Sylhet Today 24 PRINT

আজ আসছে পাঁচ টাকার নতুন নোট

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

আজ থেকে পাঁচ টাকা মূল্য মানের নতুন নোট ইস্যু করতে যাচ্ছে  সরকার।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে।

পাঁচ টাকার এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে। নোটটির সামনের অংশে জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.