Sylhet Today 24 PRINT

জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন ১৮ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৭

রাজধানীর কলাবাগানে জুলহাস মান্নান ও মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৬ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ আজ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.