নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০১৫
সময়ের ব্যবধান খুব বেশি নয়, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নিজের ফেসবুক টাইমলাইনে একটা স্ট্যাটাস লিখেছিলেন অনন্ত বিজয় দাশ। এর আগে সোমবার রাত ৯:৪০-এ লিখেছিলেন আরেকটা। এই দুই স্ট্যাটাস এখনও আছে তাঁর ফেসবুক টাইমলাইনে কিন্তু তিনি আর নেই। তাঁর সে টাইমলাইন এখন যেন শোকের এক কবিতা; হয়ত এক শোকবই যেখানে অন্যরা লিখছে কেবল শোকগাঁথা। সব অনন্ত বিজয়কে ঘিরে কিন্তু তিনি আর দেখবেন না।
ইতোমধ্যে অনেকেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে Memorialization Request অপশনের জন্যে রিপোর্ট করেছেন, ফলে বন্ধ হয়ে যাবে টাইমলাইন। অনন্ত বিজয় যেমন নিজে লিখবেন না, ঠিক তেমনিভাবে অন্যেরাও কেউ লিখবে না তাঁর টাইমলাইনে।
শোকবাক্যে অনেকেই বিভিন্নভাবে তাদের দুঃখ আর বেদনার কথা লিখছেন। তার কয়েকটি তুলে ধরা হলো:
শুভ্র মাহমুদ লিখেছেন- আমরাও আসছি দাদা, অপেক্ষা করো।।
রাসেল জেডিপি নামের এক ফেসবুকার আশংকা প্রকাশ করেই লিখেছেন- যেসব গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থা অথবা রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা এই প্রোফাইল এখন ঘাটাঘাটি করছ তাদের প্রতি রইলো তীব্র ঘৃণা।
জাবেদ আহমেদ লিখেছেন- দাদা তোমার জন্য কিছুই করতে পারলাম না। এ জন্তুতে পরিপূর্ণ জনপদে তোমার মত লোক মানায় না। এখানে বাস করতে হলে জন্তু হওয়া লাগে।
বিপ্লবীদের কথা আইডি থেকে দুইটা ছবি পোস্ট দেওয়া এক স্ট্যাটাস শেয়ার দিয়ে লিখেছেন- এই সুন্দর মুখখানি ও তাঁর মধ্যে বসবাস করা মানুষটির সুন্দর চেতনা- অসুন্দর অশূর সহ্য করতে পারলো না।তাই এই সুন্দর মুখচ্ছবিতে লাল রক্কের দাগ দিয়ে অসুন্দরের পক্ষে জয়কেতন উড়াবার নিরলস আশূরীয় বর্বরতা চলছে..... আজ ১২ মে সকাল সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার বন কলাপাড়া পুকুরপাড় এলাকায় অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করা হয়।
সুদীপ বাঙালি লিখেছেন-বিকারগ্রস্থ রাষ্ট্র এভাবে তোমাকেও.....প্রিয় অনন্ত?? আমি, আমরা রওনা করেছি দাদা, একটু অপেক্ষা কর, খুব শিগ্রই চলে আসবো তোমার কাছে ।
উৎসব এইচ প্রণয় অনন্ত বিজয়ের টাইমলাইনে লিখেছেন- ভাবতে পারছিনা যে আপনি আর আমাদের মাঝে নেই! তিন ঘণ্টা আগে আপনার স্ট্যাটাসটা পড়ে ক্লাসে গিয়েছিলাম, আর এখন এসে দেখি....মানুষের জীবনের মুল্য এতোটাই কম? ন্যূন্যতম বেঁচে থাকার অধিকারটাও আমরা পাব না!!
রোজি আক্তার লিখেছেন- আমি, আমরা রওনা করেছি দাদা, একটু অপেক্ষা কর, খুব শিগ্রই চলে আসবো তোমার কাছে ।
সপ্তর্ষি দাস লিখেছেন- দাদা তুমি পরাজিত হওনি,পরাজিত আমরা,পরাজিত খুনিরা।
আশিক সৌরভ আক্ষেপ করে লিখেছেন- ভূল দেশের রত্ন আপ্নি দাদা। মাফ করে দিবেন।