Sylhet Today 24 PRINT

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৭

মানহানীর অভিযোগ এনে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আফসান চৌধুুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।
 
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে আফসান চৌধুরী একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে বলা হয়, ‘আপন জুয়েলার্সের মালিকের ছেলে একজন ধর্ষক। বনানীর পিকাসো রেস্টুরেন্ট এর মালিকের ছেলেওে একজন ধর্ষক। অপর একজন ধর্ষকের পরিচয় কী আপনারা জানেন? ওই ধর্ষকের বাবার নাম লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। আপনারা কী জানেন?’
 
ওসি জানান, ‘প্রকৃত পক্ষে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ছেলে কানাডায় বসবাসরত। তাই তার সম্মানহানী হয়েছে। এ রকম অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেছেন তিনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.