Sylhet Today 24 PRINT

শেষ ইচ্ছা পূরণ হলো না অনন্ত বিজয়ের!

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০১৫

যুক্তি সম্পাদক, মুক্তমনা ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের শেষ ইচ্ছা ছিল তাঁর মৃত্যুর পর যেন চোখ দু’টি অন্যের কাজে লাগে। এজন্যে মৃত্যুর পর দুটি চোখ দান করে যাওয়ার অঙ্গীকার করেছিলেন জীবদ্দশায়।

মঙ্গলবার (১২ মে) সকালে মৌলবাদী জঙ্গিদের আঘাতে মৃত্যুবরণ করার পর তাঁর স্বজন আর বন্ধুগণ অনন্ত বিজয়ের শেষ ইচ্ছা পূরণের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চোখের কর্নিয়া সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় সেটা সম্ভব হয়নি।

তাদের কাছে এমন সুবিধা নেই বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সন্ধানীর উপদেষ্টা ড. প্রত্যয় বড়ূয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.