Sylhet Today 24 PRINT

ট্রেন লাইনচ্যুত, ঢাকা-সিলেট রেল চলাচল বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০১৭

গাজীপুর্রের পুবাইল কলেজগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটের একটি মালবাহী টেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার (১৪ জুন) ভোর ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজগেট এলাকায় পৌঁছলে ওই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। তবে সেখানে ২টি লাইন থাকায় একটি দিয়ে মাঝে মাঝে কিছু ট্রেনা চলাচল করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.