Sylhet Today 24 PRINT

পাহাড় ধসে শতাধিক মৃত্যুর ঘটনায় সংসদে শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৭

ফাইল ছবি

চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে জাতীয় সংসদ।

বুধবার (১৪ জুন) সকালে অধিবেশনের শুরুতে সংসদের পক্ষ থেকে শোক জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, তিন জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া উদ্ধারকাজের সময় নিহত হয়েছেন সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সদস্য। যারা নিহত হয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি।

আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্পিকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.