Sylhet Today 24 PRINT

বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চায় সুইডেন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৭

সুইডেনের রাজা ষোড়শ কার্ল বাংলাদেশের উন্নয়নে কাজ করতে তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে পৌঁছলে রাজা তাকে স্বাগত জানান। সুইডেনের রাজা বলেন, "আমরা শুধু বাংলাদেশে বিনিয়োগ নয়, দেশটির উন্নয়ন প্রচেষ্টায়ও অংশ নিতে আগ্রহী।"

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, সুইডেনের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, রাজা এবং প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং শিশু মৃত্যুহার হ্রাসে বাংলাদেশ যে রোল মডেলে পরিণত হয়েছে তা নিয়ে আলোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.