ওয়েব ডেস্ক | ১০ জানুয়ারী, ২০১৫
হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত রাখতে আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মতিঝিলে এফবিসিসিআই’র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এ কথা জানান।
দেশের চলমান অর্থনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কাজী আকরাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা করতে হবে। এতে চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসা ও সমাধানের পথ পাওয়া যাবে।
এ সময় সংগঠনের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, হেলাল উদ্দিনসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।