Sylhet Today 24 PRINT

খাগড়াছড়িতে ফের পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৭

ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড় ধসে দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হল- ওই এলাকার গোলাম মোস্তাফার দুই ছেলে নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)। 

জেলার পলিশ সুপার আলী আহমদ খান জানান, উপজেলার নাকাপা বুদুমছড়া এলাকায় রোববার ভোরের দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।

রামগড় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “পাহাড় ধসে ঘর চাপা পড়ে ওই দুই ভাইয়ের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি”।

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে গত ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার পর্যন্ত ১৫৯ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় স্থানীয় প্রশাসন।

খাগড়াছড়িতে পাহাড় ধসের নতুন ঘটনার পর নিহতের সংখ্যা ১৬১ হল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.