Sylhet Today 24 PRINT

মির্জা ফখরুলের ওপর হামলা অন্যায়: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো খুব অন্যায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে বিমানবন্দর সড়কের বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

যারাই হামলা করেছে, এটা খুব অন্যায়। আওয়ামী লীগ বিষয়টি খতিয়ে দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় গাড়ির ভাঙা কাচে মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.