Sylhet Today 24 PRINT

আজ পবিত্র লাইলাতুল কদর

সিলেটটুডে ডেস্ক  |  ২২ জুন, ২০১৭

পবিত্র লাইলাতুল কদর আজ। আরবি ভাষায় ‘লাইলাতুল’ শব্দের অর্থ রাত্রি এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা। লাইলাতুল কদর অর্থ অত্যন্ত সম্মানিত বা মহিমান্বিত রজনী। মুসলিম উম্মাহর কাছে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ পবিত্র রজনী।

পবিত্র কোরআনে এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা কদর নামে একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। তাতে এই মহিমান্বিত রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ইরশাদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাতটিই পবিত্র লাইলাতুল কদর।

পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলিম নর-নারীরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকারে মগ্ন থাকেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশের মুসলিম নর-নারীসহ মুসলিম উম্মাহর সবাইকে মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা দেশ, জাতিসহ গোটা বিশ্বের মঙ্গল কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.