Sylhet Today 24 PRINT

ঝাড়ু হাতে রাস্তায় মেয়র-কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৫

ওদের কারও হাতে ঝাড়ু, কারও হাতে বেলচা, কারও হাতে আবার ময়লা রাখার ঝুড়ি। কেউ সড়ক থেকে ময়লা তুলছেন ঝুড়িতে। আবার সেই ঝুড়ির ময়লা ফেলেছেন ডাস্টবিনে।

নেতৃত্ব দিচ্ছেন নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ও পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। উদ্দেশ্য চট্টগ্রামকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা।

শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেক থানার ওসিসহ এক হাজার পুলিশ সদস্য ।

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে কয়েকটিভাগে বিভক্ত হয়ে দামপাড়া ওয়াসা থেকে জিইসি, দামপাড়া থেকে টাইগারপাস, দামপাড়া থেকে কাজীর দেউড়ি এবং জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে পুলিশ এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.