শুক্রবার রাতে উপজেলার কোনাকোলা বাজারে এই হামলার ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহরা হলেন- এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল মান্নান, নজরুল ইসলাম ও ইদ্রিস।
মণিরামপুর থানার এএসআই মাছুম বিল্লাহ বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কোনাকোলা বাজার থেকে একটি নাশকতা মামলার আসামি জামায়াত কর্মী দবিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
“পরে থানায় নিয়ে আসার সময় দেশি অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় শিবিরকর্মীরা। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত মাথায় আঘাত করলে চার পুলিশ সদস্য অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়।
এ সুযোগে শিবিরকর্মীরা দবিরকে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে আসা হয়।