Sylhet Today 24 PRINT

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের মামলায় ভাইসহ মডেল গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৭

পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে মডেল তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশ। বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজী।

বনানী থানার ডিউটি অফিসার জানান, মামলার বাদী তাদেরই এক সহকর্মী। সামাজিক মাধ্যমে তাকে হেয় করার অভিযোগে গত ২১ জুন বনানী থানায় এ মামলা দায়ের করেন বাদী। মামলা নং ২২।

২০০৭ ‘ইউ গট দ্যা লুক’ নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তিনি।

তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.