Sylhet Today 24 PRINT

ট্রাকে ও বাসের ছাদে ভ্রমণ না করার আহ্বান কাদেরের

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৭

ফাইল ছবি

ঈদে ঘরমুখো মানুষকে ট্রাকে ও বাসের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ জুন) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

এসময় রংপুরে যাত্রীবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষেরা খরচ বাঁচানোর জন্যে সিমেন্টবাহী ট্রাকে উঠেছিল।

সারাদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারাদেশের সড়ক পরিস্থিতি ভালো রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.