Sylhet Today 24 PRINT

সিলেটসহ দেশের কিছু স্থানে হতে পারে ব্জ্রবৃষ্টি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৭

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সিলেট বিভাগসহ দেশের কোথাও কোথাও অধিক বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার (২৭ জুন) আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে।
 
এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
 
সূত্র: বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.