Sylhet Today 24 PRINT

দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৭

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৩০ জুন) সিলেট, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মধ্যপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সম্পূর্ণভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি ধরণের অবস্থায় রয়েছে।

আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.