Sylhet Today 24 PRINT

গুলশান হামলা : ৫ জঙ্গির ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৭

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত ৫ জঙ্গি ও এক বেকারি কর্মীর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিক্যালের ফরেনসিক মেডিসিন বিভাগ।

শনিবার (১ জুলাই) দুপুরে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়।

 

ঢমেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ৪ জন গুলির আঘাতে ও ২ জন বোম ব্লাষ্টে নিহত হয়েছে।

 

এর আগে ১৯ জুন হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত ২০ জনের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রেস্তোরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত অপারেশন থান্ডার বোল্টের সময় উদ্ধার করা হয়।

এছাড়া রাতের বিভিন্ন সময় উদ্ধার করা হয় আরও অন্তত ৭ জনকে। অপারেশন থান্ডার বোল্টের পর রেস্তোরাঁ থেকে ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া পালাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক রেস্তোরাঁকর্মী। এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.