Sylhet Today 24 PRINT

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট, শুনানি শেষে মুলতবি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৭

দেশের রাজধানী শহর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে উচ্চ আদালতে দায়েরকৃত রিট শুনানি নিয়ে মুলতবি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকালে আইনজীবী মো. সুজাউদৌলা আকন্দ উচ্চ আদালতের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন।

পরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি নিয়ে মুলতবির আদেশ দেন।

শুনানি শেষে আইনজীবী সুজাউদৌলা আকন্দ সাংবাদিকদের বলেন, ‘আবেদনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নিশ্চিতের কথা বলা হলেও তা সুনির্দিষ্ট না থাকায় শুনানি মুলতবি হয়েছে। পরে প্রস্তুতি নিয়ে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.