Sylhet Today 24 PRINT

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৭

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় চক্রবর্তী পুলিশ কেম্পের এএসআই আবদুল রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় আবদুল সালাম, তিন অপারেটর এরশাদ হোসেন, মনসুরুল হকের নামে এবং আরও ১০ জনকে আজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

রাতে চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানান ওসি।

উল্লেখ্য, সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.