Sylhet Today 24 PRINT

গারো তরুণী ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৭

ঢাকার বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলা চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন পুলিশ।

বুধবার (৫ জুলাই) মামলার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তদন্তকারী কর্মকর্তা রাজধানীর বাড্ডা থানার পরিদর্শক শহিনুর রহমান খান এ অভিযোগপত্র দাখিল করেন।

মামলার চার আসামি হলেন, রাফসান হোসেন রুবেল, সানাউদ্দিন মিনা, আল আমিন (পলাতক) ও ইমরান (পলাতক)। অভিযোগে মামলার অপর আসামি নাজমুলের ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।

অভিযোগপত্র থেকে জানা যায়, আসামিরা ওই তরুণীর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে বিচারের অজুহাতে মোশাররফ হোসেনের টিন সেটের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মামলার ভিকটিমের বয়স ১৭ বছর। তিনি খিলক্ষেত থানাধীন বৌ পার্লার নামক স্থানে বসবাস করতেন।

গত বছরের ২৫ অক্টোবর বিকালে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে ওই গারো তরুণীকে ডেকে নিয়ে যায় রুবেল নামের ওই যুবক। পরে ওই তরুণীকে প্রাণের ভয় দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়।

ওই ঘটনায় তরুণীর করা মামলায় ২০১৬ সালের ১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন থেকে রুবেলকে আটক করে র‌্যাব-১। দোষ স্বীকার করতে রাজি হলে ওই বছরের ১৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। পরে বিচারকের খাসকামরা থেকে কৌশলে পালিয়ে যান তিনি। এরপর বাড্ডা এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পরে রুবেল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.