Sylhet Today 24 PRINT

এইচএসসির ফল ২৩ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৭

আগামী ২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওইদিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফল বিস্তারিত দিক তুলে ধরবেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ড নির্ধারিত সময় থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল ফল জানতে পারবে। এছাড়া নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরে ফল জানতে পারবে।  

সংশ্লিষ্ট সূত্রমতে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.