Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৭

আশুলিয়ায় ম্যাডরালস অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নেভাতে কাজ করে, এবং রাত সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হক।

এরআগে শনিবার রাত ৯টার দিকে শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস নামক কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

তিনি বলেন, আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আশুলিয়া, সাভার, ডিইপিজেড ও টঙ্গীসহ ছয়টি স্টেশনের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.