Sylhet Today 24 PRINT

আফসান চৌধুরীর জামিন বহাল

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০১৭

নিম্ন আদালতে আত্মসমর্পণের পর ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরী।

জামিনের মেয়াদ শেষে সোমবার (১০ জুলাই) মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।

গত ১২ জুন তথ্য প্রযুক্তি আইনের মামলায় চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

গত ৮ জুন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করেন। মামলায় ফেসবুকে সাবেক এ সেনা কর্মকর্তাকে জড়িয়ে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় আফসান চৌধুরীর বিরুদ্ধে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে নিয়মিত আলোচনা অনুষ্ঠানও অংশ নেন।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ উদ্দিন চৌধুরী নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সে সময় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির (টাস্কফোর্স) প্রধান সমন্বয়ক ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.