Sylhet Today 24 PRINT

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০১৭

সুন্দরবন রক্ষায় রামপাল সহ সুন্দরবন বিনাশী সকল প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার (১১ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বক্তব্য দেবেন। কমিটির নেতা খোরশেদ আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.