Sylhet Today 24 PRINT

মূর্তিপূজা নিয়ে এমপি কয়েসের মন্তব্যে হিন্দু মহাজোটের নিন্দা

ডেস্ক রিপোর্ট |  ১৮ মে, ২০১৫

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মন্তব্যের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র পলাশ কান্তি দে প্রেরিত এক বার্তায় এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়- হিন্দু ধর্মালম্বীরা মনে করে মহান জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে তিনি সর্বক্ষেত্রে সম্মানিত ব্যক্তি। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ভোট নিয়ে মহান সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছেন। জনগণের অনেক আশা-আকাঙ্খা বাস্তবায়নে তিনি কাজ করেন।

কিন্তু দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ড. জাফর ইকবালকে উদ্ধৃত করে মন্তব্যে তিনি ‘মূর্তিপূজা’ বিষয়টি উলে­খ করেছেন। যা এদেশের সকল হিন্দু ধর্মালম্বীদের মনে আঘাত করেছে। তার মতো সর্বজন সম্মানিত ব্যক্তির পক্ষ থেকে এরকম মন্তব্য মোটেও কাম্য নয়। আমরা আশা করি তিনিও তার এরকম মন্তব্যের জন্য মর্মাহত হবেন এবং তার উদ্ধৃত বক্তব্য প্রত্যাহার করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.