Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ মুহুর্মুহু গুলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৭

সাভারের আশুলিয়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় মুহুর্মুহু গোলাগুলি চলছে।

ভোরে অভিযান শুরুর পর জঙ্গিরা আত্মসমর্পনের আহবান ফিরিয়ে দিয়ে র‍্যাবকে লক্ষ করে গুলি চালায়। র‍্যাবও পালটা গুলি চালাচ্ছে।

আশুলিয়া থানার নয়ারহাটে চৌরাপাড়া এলাকায় ওই বাড়ি শনিবার দিবাগত রান ১টা থেকে ঘিরে রাখে র‍্যাব-৪।

ভোর থেকে শুরু অভিযানে থেমে থেমেই গোলাগুলি চলছে। ভেতরে কতজন জঙ্গি আছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের পাশে বোমা নিষ্ক্রিয়কারী দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.