Sylhet Today 24 PRINT

বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না: প্রধান বিচারপতি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৭

‘জুডিশিয়ারিকে কর্নাড (কোণঠাসা) করে দেশের মঙ্গল হয় না’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানিকালে প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে বলেন, ‘একদিন আপনি থাকবেন না, আমি থাকব না। বিচার বিভাগ থাকবে। এই জুডিশিয়ারি সবার। এই কোর্টকে রাখতে হলে সবার দায়িত্ব আছে।’

মঙ্গলবার রাষ্ট্র পক্ষের করা এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে উপস্থিত ছিলেন রিটকারী ব্যারিস্টার হাসান এমএস আজিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.